সময় বেলা

৮ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রোগীদের আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে রোগীদের আর্থিক সহায়তা প্রদান, ৮ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনসেবামূলক কার্যক্রম ও শিক্ষার উন্নয়নে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও। বুধবার (২৪ জুন) জেলার বিভিন্ন অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। একই দিনে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে সদর উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকজনিত পক্ষাঘাত এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ জোরদারের লক্ষ্যে সদর উপজেলার আটটি বিদ্যালয়ে একযোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে রোগীদের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x