সময় বেলা

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

৪ হাজারের বেশি কৃষক পাবেন বীজ-সার সহায়তা

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৪ হাজারের বেশি কৃষক পাবেন বীজ-সার সহায়তা

ঠাকুরগাঁও প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বালাইনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন উর রশিদ ও শফিউল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা অংশ নেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৩ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন চাষের জন্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ৬০ জন কৃষক এবং পেঁয়াজ চাষ ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য আরও ৩২০ জন কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও বালাইনাশক দেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও মানসম্মত কৃষি উপকরণের ব্যবহার বৃদ্ধি পেয়ে কৃষি উৎপাদনও বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকারের সহায়তাগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে উপকারভোগী কৃষকদের হাতে বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

৪ হাজারের বেশি কৃষক পাবেন বীজ-সার সহায়তা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x