সময় বেলা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫, মাদকসেবনে তিনজনের কারাদণ্ড

মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক চারটি অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি চুরি মামলার এক পলাতক আসামি এবং মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে সাজাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) ভোর থেকে দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে (স্কুলের পশ্চিম পাশে বডু মিয়ার বাড়ি) অভিযান চালানো হয়। এ সময় মো. রফিকুল ইসলামের বসতঘরের শয়নকক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম (৪৪)কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই দিনে দ্বিতীয় অভিযানে এসআই মোহাম্মদ জালাল উদ্দিন চুরি মামলার পলাতক আসামি মো. ইনজামুল হক ওরফে ইনজামুল হাসান (২১)-কে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাণীয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মামলায় পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।

অন্যদিকে তৃতীয় অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিরস্ত্র) মো. মুছার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে জুয়েল মিয়া (২৯)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

চতুর্থ অভিযানে এএসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে সিরাজুল ইসলাম (৫৫)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মাইন উদ্দিন (৩৩)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫, মাদকসেবনে তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x