সময় বেলা

অটোচালক শাওনের ওপর হামলার প্রতিবাদে

বন্দরে এলাকাবাসীর মানব বন্ধন ও লাঠি মিছিল

বন্দরে অটোচালক শাওনের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও গণমিছিল

বন্দর প্রতিনিধি:: জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন"এই দৃঢ় প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে নিরীহ অটোচালক শাওনের ওপর মাদক সন্ত্রাসীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং এলাকা থেকে মাদক নির্মূলের দাবিতে এক বিশাল মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৯ জুন (শুক্রবার) বিকেল ৩টায় পিছকামতাল এলাকাবাসী ও মুছাপুর ইউনিয়নের সর্বস্তরের সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে পিছকামতাল বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

​পিছকামতাল নবজাগরণ সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা হাজী মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে মানব ববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান,বন্দর উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম মাহামুদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সোহেল মেম্বার, সমাজসেবক মোঃ অনিক, দৌলতপুর সমাজ কল্যাণ সংঘের সদস্য মোঃ সজিব এবং বালিগাঁও সমাজকল্যাণ যুব সংঘের সদস্য মোঃ নাজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চরম আকার ধারণ করেছে। এর শিকার হতে হয়েছে নিরীহ অটোচালক শাওনকে। অপরাধীরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও তাদের এখনো গ্রেপ্তার না করায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি শাওনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তবে পুরো বন্দর উপজেলা স্তব্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​মানববন্ধন শেষে সর্বস্তরের জনতার অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি পিছকামতাল বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বন্দরে এলাকাবাসীর মানব বন্ধন ও লাঠি মিছিল

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x