সময় বেলা

উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান

শিক্ষার্থীদের সততা, আন্তরিকতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই উন্নয়ন বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘ডিআইইউ টেক্সটাইল গ্র্যান্ড কার্নিভাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ হাতেম বলেন, কর্মজীবনে সফল হতে হলে প্রতিটি কাজ সততা ও আন্তরিকতার সঙ্গে করতে হবে। যে কাজই করা হোক না কেন, সেটিকে গুরুত্ব দিয়ে পূর্ণ মনোযোগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, “তুমি যে কাজটি করছো, সেটিই তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তুমিও গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি কাজ পূর্ণ মনোযোগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে।”

মোহাম্মদ হাতেম বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই উন্নয়ন বা সাসটেইনেবিলিটি বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন জরুরি। কারণ তরুণ প্রজন্মই দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের ভবিষ্যৎ।

অনুষ্ঠানে টেক্সটাইল শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সময়কাল বর্তমান তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার আহ্বান জানান বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, দীর্ঘ সময় শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পেলে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন এবং তাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে।

এ লক্ষ্যে বিকেএমইএর সদস্য কারখানাগুলোতে টেক্সটাইল শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. আর. কবির, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এম. শামসুল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ চৌধুরীসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x