গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য হাজী বিল্লাল হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
আহতরা হলেন হাজী বিল্লাল হোসেনের ছেলে আবির হোসেন আলোক (১৬), রাহাত হোসেন (২৫), নাহিদুল ইসলাম (৩৫) ও রিয়াজ। গুরুতর আহত নাহিদুল ইসলামকে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী হাজী বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমির ওয়ারিশ সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তি করে জমি রেজিস্ট্রির কথা থাকলেও প্রতিপক্ষ তা এড়িয়ে যায়। পরে শুক্রবার রাত আটটার দিকে স্থানীয় আদনান খান, খোকন পাটোয়ারী ও কাউসারসহ বিপুলসংখ্যক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি কয়েক রাউন্ড গুলি ছোড়া ও বোমাসদৃশ বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন