সময় বেলা

টানা ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহিত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই এই ছুটি শুরু হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজই ছিল শেষ কর্মদিবস। স্কুল ও কলেজ, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। সাপ্তাহিক ছুটিসহ এই স্তরের শিক্ষার্থীরা মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন।

অন্যদিকে, মাদরাসার শিক্ষার্থীদের জন্য ছুটির পরিধি আরও দীর্ঘ। ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত সকল মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ১৪ জুন (রোববার) থেকে মাদরাসার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে। মাদরাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের অবকাশ পাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

টানা ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই এই ছুটি শুরু হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজই ছিল শেষ কর্মদিবস। স্কুল ও কলেজ, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। সাপ্তাহিক ছুটিসহ এই স্তরের শিক্ষার্থীরা মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন।

অন্যদিকে, মাদরাসার শিক্ষার্থীদের জন্য ছুটির পরিধি আরও দীর্ঘ। ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত সকল মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ১৪ জুন (রোববার) থেকে মাদরাসার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে। মাদরাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের অবকাশ পাচ্ছেন।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
টানা ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান
0:00 / 0:00
1x