সময় বেলা

পড়ালেখা

টানা ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই এই ছুটি শুরু হয়েছে।শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজই ছিল শেষ কর্মদিবস। স্কুল ও কলেজ, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। সাপ্তাহিক ছুটিসহ এই স্তরের শিক্ষার্থীরা মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন।অন্যদিকে, মাদরাসার শিক্ষার্থীদের জন্য ছুটির পরিধি আরও দীর্ঘ। ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত সকল মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ১৪ জুন (রোববার) থেকে মাদরাসার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে। মাদরাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিনের অবকাশ পাচ্ছেন।

টানা ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান