সিলেটের দক্ষিণ সুরমার পারারাইরচক এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে ওই এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারাইরচক এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও অপরাধ তদন্ত বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিষয় : সিলেট লাশ উদ্ধার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার পারারাইরচক এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে ওই এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারাইরচক এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও অপরাধ তদন্ত বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন