সময় বেলা

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯

নারী ও শিশুসহ আটক ১৯

সিলেটের গোয়াইনঘাটে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে এক মানবপাচারকারী ও ১০ অনুপ্রবেশকারীসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মাদক ও ধর্ষণ মামলার আসামিও রয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে একটি চক্রের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে মানবপাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযানে নামে প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা। উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের অন্যতম সদস্য আল আমিন আহমেদকে আটক করা হয়। একই সাথে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরও ১০ জনকে আটক করে বিজিবি।

এদিকে গোয়াইনঘাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলার আরও ৯ জন আসামিকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : আটক

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x