সময় বেলা

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ঈমান আলী

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ঈমান আলী
ছবি: সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সবচেয়ে আলোচিত সংলাপগুলোর একটি— “কথাটা ঠিক না বেঠিক? মামা, রাগ করলা?”। ফেসবুক, টিকটক ও ইউটিউবে স্ক্রল করলেই ভেসে উঠছে এই সংলাপভিত্তিক অসংখ্য ভিডিও, মিম ও ট্রল। আর এই ভাইরাল সংলাপের পেছনের মানুষটির নাম ঈমান আলী।

ভাইরাল ভিডিওতে কবিরাজের বেশে দেখা গেলেও বাস্তবে ঈমান আলী কোনো কবিরাজ নন। তিনি একজন পেশাদার অভিনেতা ও কনটেন্ট পারফর্মার। জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে পরিবারসহ লালমনিরহাট থেকে গাজীপুরে পাড়ি জমান তিনি। বর্তমানে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার। সময়ের সঙ্গে সেই আগ্রহই পরিণত হয় পেশায়। এখন ডিজিটাল প্ল্যাটফর্মকেন্দ্রিক অভিনয়ই তার জীবিকার প্রধান মাধ্যম। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে তিনি নিয়মিত সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করে আসছেন।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টের জন্য কবিরাজ চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। ভিডিওতে তার স্বতন্ত্র বাচনভঙ্গি, চোখের ইশারা এবং মজার উপস্থাপনায় বলা— “কথাটা ঠিক না বেঠিক? মামা, রাগ করলা?”

সংলাপটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই লাখ লাখ ভিউ, শেয়ার ও রিমিক্স ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের কাছে এটি এখন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে।

ভাইরাল হওয়া প্রসঙ্গে ঈমান আলী বলেন, “আমার ইচ্ছে ছিল অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার। আমার ইচ্ছে পূরণ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়তো অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছেন। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিল মাত্র। এটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।”

ভবিষ্যত নিয়েও আশাবাদী এই অভিনেতা। তার ভাষায়, “আমি চাই যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেবো।”

ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তায় তার স্থানীয় এলাকাতেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। এলাকাবাসীর অনেকেই বিষয়টিকে গর্বের হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে একজন স্থানীয় অভিনেতার দেশজুড়ে পরিচিত হয়ে ওঠার ঘটনাকে তারা ইতিবাচকভাবেই দেখছেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ঈমান আলী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ঈমান আলী
0:00 / 0:00
1x