সময় বেলা

হাসপাতালে ২৮১

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি, ফলে টানা এক সাপ্তাহ ধরে এ বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা শূন্য রয়েছে। তবুও হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

মঙ্গলবার (১৯ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া শিশুরা হলো— মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পলাশ কাহেরের মেয়ে ইশিতা কাহের (৬ মাস), একই জেলার সদর উপজেলা বড়বাড়ি সামরাবাজারের সুজিত নমঃ শূদ্রের মেয়ে সুস্মিতা (৯ মাস) এবং সিলেট নগরের পীরমহল্লা এলাকার তৌহিদ আলীর মেয়ে লাবিবা (৯ মাস)।

এদের মধ্যে ইশিতা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুস্মিতা এবং লাবিবা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রয়েছে ২৮১ শিশু।

এদের মধ্যে ৭০ শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৭ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান শতভাগ নিশ্চিত করা গেলে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমিয়ে আনা সম্ভব হবে।

বিষয় : সিলেট হাম মৃত্যু

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
0:00 / 0:00
1x