সময় বেলা

চেঙ্গেরখাল নদীতে অবৈধ বালু উত্তোলন: ৯ জন আটক

আটক নয় ব্যক্তি

সিলেটের চেঙ্গেরখাল নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে সিলেটের জালালাবাদ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় দুইটি স্টিলের বাল্কহেড এবং প্রায় ১,৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই ৯ জনকে আটক করা হয়।

আটকরা হলো- জেলার গোয়াইনঘাট উপজেলার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস (২৫), মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া (৩০), শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০), মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস (১৯), আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), সিলেট সদরের চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম (১৯), আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন (২৭), নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ (২২) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)।

এর আগে গত ১০ মে জাতীয় পত্রিকা ‘দৈনিক এদিন’-এ “চেঙ্গের খালনদীতে নেতাদের মিলেমিশে বালু লুট” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : সিলেট আটক

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

চেঙ্গেরখাল নদীতে অবৈধ বালু উত্তোলন: ৯ জন আটক

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x