সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি, ফলে টানা ছয়দিন ধরে এ বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা শূন্য রয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৮ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুরা হলো— সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সাজিদ আহমদ (১০ মাস) এবং একই উপজেলার বল্লবপুর গ্রামের জাকির আলীর মেয়ে নুসাইবা (৯ মাস)।এদের মধ্যে সাজিদ আহমদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুসাইবা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৭৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রয়েছে ২৭৫ শিশু।
এদের মধ্যে ৭৪ শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৫ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন শনাক্ত রোগী না হওয়া ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তবুও হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। তাদের মতে, টিকাদান শতভাগ নিশ্চিত করা গেলে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমিয়ে আনা সম্ভব হবে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন