নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকার নবাবী চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে প্রচারিত মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান ও প্রতিবাদ জানানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল বিএনপির নাম ব্যবহার করে ৮ নম্বর ওয়ার্ডে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে আসছে। সম্প্রতি শেখ শামসুদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন।
মমতাজউদ্দিন মন্তু বলেন, ওই বক্তব্যে তাকে এবং আরও কয়েকজন নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। তার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়।
তিনি বলেন, যারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার গ্রহণযোগ্য নয়। তিনি ওই ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, শেখ শামসুদ্দিনের স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডের একটি মেলা কেন্দ্র করে মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তোলা হয়।
এছাড়া সম্প্রতি সৈয়দপাড়া এলাকায় ফজলুল হক নামে এক বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। বক্তাদের দাবি, এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কয়েকজন যুবক ওই বৃদ্ধকে মারধর করেন এবং পরে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলায় শেখ শামসুদ্দিনের নামও রয়েছে।
বক্তারা বলেন, তারা কোনো ব্যক্তিগত বিরোধে জড়াতে চান না। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আইন মেনে চলার পাশাপাশি অন্যায় ও অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করবেন।
এসময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএস বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম প্রধান, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম প্রধান, যুবনেতা সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন