সময় বেলা

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানের একটি ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে ফাইজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট জুয়েল রোড সংলগ্ন মোঃ দৌলত খান দেলোয়ারের মালিকানাধিন ভাই ভাই ফার্নিচার দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান তার বাবা ফরহাদ মিয়া। একপর্যায়ে দোকানের এক কর্মচারী বাবাকে ডেকে কথা বলছিলেন। তখন শিশুটি হামাগুড়ি দিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ একটি ভারী ফার্নিচার তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া বলেন, চোখের পলকে ফার্নিচারটি গায়ের ওপর পড়ে আমার চোখের সামনেই মেয়েটা শেষ হয়ে গেল। এদিকে, দোকানে অসাবধানতাবশত মালামাল রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x