সময় বেলা

মেঘনা নদীতে বিশাল কুমির

মেঘনা নদীতে বিশাল কুমির
মেঘনা নদীতে বিশাল কুমির

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের জাঙ্গালিয়া চেঙ্গাকান্দি পাড়া মসজিদঘাট সংলগ্ন নদীতে একটি বিশাল আকৃতির কুমির দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এই খবর ছড়িয়ে পড়ার পর খাগকান্দা, উচিৎপুরা, গোপালদীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে চেঙ্গাকান্দি পাড়া মসজিদঘাট এলাকায় নদীতে বড় আকৃতির একটি কুমির ভেসে থাকতে দেখেন কয়েকজন বাসিন্দা। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর ঘাটে ভিড় জমাতে শুরু করেন। তবে পরিস্থিতি বিবেচনায় স্থানীয় সচেতন মহল অপ্রয়োজনে নদীর ঘাটে না যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছেন।

কুমির আতঙ্কে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয়রা সবাইকে নদীর ঘাট ও তীরবর্তী এলাকায় চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে, কোনো অবস্থাতেই শিশুদের একা নদীর ঘাটে বা তীরে যেতে দেওয়া যাবে না। নদীতে গোসল করা, মাছ ধরা কিংবা নৌকা দিয়ে পারাপারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কুমিরের সঠিক অবস্থান বা উপস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে হবে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি যেন দ্রুত উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কুমিরটি আসলেই সেখানে অবস্থান করছে কি না তা শনাক্ত করে দ্রুত উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা, যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না ঘটে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মেঘনা নদীতে বিশাল কুমির

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মেঘনা নদীতে বিশাল কুমির
0:00 / 0:00
1x