নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড পরিবর্তন করে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় নামে সাইনবোর্ড সাটানোকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুনলাইট সিনেমা হল এলাকায় ৬ মাস আগে জেলা বিএনপির এই কার্যালয় উদ্বোধন করা হয়। নির্বাচনের পর সেখানে টানানো হয় নারায়ণগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের ছবি। কার্যালয়টিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অবাধ বিচরণ ছিল।
কার্যালয়ের প্রধান ফটকে থাকা জেলা বিএনপির সাইনবোর্ড খুলে সেখানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত কার্যালয় হিসেবে সাইনবোর্ড সাঁটানো হয়েছে। এমনকি কার্যালয়ের ভেতরে থাকা জেলা বিএনপির আহ্বায়ক সহ তিন সাংসদ মোস্তাফিজুর রহমান ভূইয়া, নজরুল ইসলাম আজাদ ও আবুল কালামের ছবি সরিয়ে ফেলা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দাবি, এটি মূলত জেলা বিএনপির কার্যালয় হিসেবে সব নেতাকর্মীর জন্য উন্মুক্ত থাকার কথা ছিল। সেটিকে ব্যক্তিগত বা নির্দিষ্ট কারও কার্যালয়ে রূপ দেওয়া ঠিক হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জেলা বিএনপির কার্যালয় দলীয়ভাবে সবার জন্য উন্মুক্ত। দলীয় যে কোনো নেতা বা মনোনীত সংসদ সদস্য সেখানে বসতে পারেন। তবে এটি কারও ব্যক্তিগত কার্যালয় নয়।
অন্যদিকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, 'কাজী মনির সেক্রেটারি ও শাহ আলম সিনিয়র সহসভাপতি থাকাকালীন সময়ের পর নারায়ণগঞ্জে জেলা বিএনপির কোন কার্যালয় নেই। আমি যেখানে বসি, সেটাই আমার সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জের অফিস।'
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন