সময় বেলা

রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামে একটি কারখানায় দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা কারখানার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিপুল পরিমান মালামাল লুট করে নিয়ে যায়। গত শুক্রবার রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার একাউন্ট ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, গত শুক্রবার  সন্ধ্যা ৬ টার দিকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল একটি ট্রাক যোগে রূপগঞ্জের বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানা ইউনিট-২ এর গেইটে এসে  সিকিউরিটি গার্ডকে নিজেদের আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে কারখানার ভিতরে প্রবেশ করে। পরে তারা কারখানার ভিতরে কর্মরত বেশ কয়েকজন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এসময় কারখানার অফিস কক্ষের আলমারী ভেঙ্গে শ্রমিকদের বেতনের জন্য রাখা ২২ লাখ টাকা, বিভিন্ন মালামালসহ কমপক্ষে ১ কোটি টাকার মাল লুট করে নিয়ে যায়। কারখানার ভিতর প্রায় ৬ ঘন্টা তান্ডব চালিয়ে রাত ১২ টার দিকে পালিয়ে যায়।

এ ব্যাপারে  রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এমনকি তিনি ঘটনাটি এড়িয়ে যান।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি কোটি টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x