সময় বেলা

বন্দরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
‎
‎সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বন্দর উপজেলার বালিয়া এলাকায় শফি মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার আল ইসলামের ছেলে বিল্লাল (২৬)এবং বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জাহাঙ্গীরের ছেলে শৈয়ব(২৫)।
‎
‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, আদমজীনগর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা (নং-১০) দায়ের করা হয়েছে।
‎
‎র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বন্দরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x