নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দিপু ভুঁইয়া (১৯)নামে এক যুবকের বিরুদ্ধে। সে একই এলাকার মনির হোসেন ভুঁইয়ার ছেলে।
বুধবার (৩ জুন) দুপুরে বাড়ির উঠান থেকে শিশুটিকে ডেকে নিয়ে ওই যুবক ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, এদিন দুপুরে শিশুটি তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় দিপু ভুঁইয়া তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটির মা তাকে খুঁজতে বের হয়ে দিপুদের ঘর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। একপর্যায়ে শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে দিপু পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দিপু ভুঁইয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন