সময় বেলা

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহিত

সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় দলটির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল মারজান ও লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম রিপন। তারা দুজনই ছাত্রলীগ কর্মী।

পুলিশ জানায়, আল মারজানকে মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে এবং বুধবার সন্ধ্যায় চতুল বাজার থেকে রিপনকে আটক করে থানায় সোর্পদ করেন উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলমসহ কয়েকজন।

জৈন্তাপুর থানার ওসি মাহবুবর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।”

এরআগে সোমবার (১৮ মে) ভোরে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকায় সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করে।

বিষয় : সিলেট গ্রেপ্তার ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় দলটির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল মারজান ও লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম রিপন। তারা দুজনই ছাত্রলীগ কর্মী।

পুলিশ জানায়, আল মারজানকে মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে এবং বুধবার সন্ধ্যায় চতুল বাজার থেকে রিপনকে আটক করে থানায় সোর্পদ করেন উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলমসহ কয়েকজন।

জৈন্তাপুর থানার ওসি মাহবুবর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।”

এরআগে সোমবার (১৮ মে) ভোরে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকায় সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করে।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x