সময় বেলা

এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জে হাওরের পানি থেকে উঠছে ‘গ্যাস’

ছবি: সংগৃহিত

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা এলাকায় হাওরের পানির নিচে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস সদৃশ পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বোরো ধান কাটা শেষ হওয়ায় বর্তমানে টগার হাওর পানিতে পরিপূর্ণ রয়েছে। এর মধ্যেই হাওরের মাঝখানে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ করে প্রবল চাপে কাদাজল মিশ্রিত গ্যাসের মতো পদার্থ ওপরে উঠতে দেখা যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের ভাষ্য, হাওরের মাঝখান থেকে দ্রুতগতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে দেখা গেলেও কিছু সময় পর তা আবার বন্ধ হয়ে যায়।

তারা আরও জানান, রায়পুর গ্রামের বিভিন্ন স্থানে আগে থেকেই গ্যাসের অস্তিত্ব থাকার কথা শোনা গেলেও এবার প্রথমবারের মতো সরাসরি এমন দৃশ্য দেখা গেছে।

এ বিষয়ে জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি নিয়ে অনেকেই তাকে অবহিত করেছেন। তবে এটি প্রকৃতপক্ষে গ্যাস নাকি অন্য কোনো পদার্থ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতেও একই স্থান থেকে অনুরূপভাবে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছিল। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃতি যাচাই করা হবে।

বিষয় : সুনামগঞ্জ গ্যাস

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে হাওরের পানি থেকে উঠছে ‘গ্যাস’

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x