সময় বেলা

ঈদে স্মার্টফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন

ঈদুল আজহা উপলক্ষে দেশের স্মার্টফোন বাজারে শুরু হয়েছে নানা অফার ও প্রচার কার্যক্রম। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্যছাড়, কিস্তি সুবিধা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, উপহার ও লাকি ড্রের আয়োজন করেছে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড। 

শাওমি, অপো, ভিভো ও টেকনো ইতোমধ্যে তাদের বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে।

শাওমি 

‘ঈদ উইথ শাওমি’ নামে ক্যাম্পেইনে রেডমি নোট ১৫ প্রো+ মডেলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। পাশাপাশি ব্যাংক কার্ডে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধাও থাকছে। এছাড়া ৩ হাজার টাকা ডাউন পেমেন্টে কার্ডবিহীন কিস্তিতে রেডমি নোট ১৫ ফাইভজি কেনার সুযোগ মিলবে। নির্দিষ্ট মডেলের সঙ্গে স্মার্টওয়াচ, ট্রাভেল ব্যাগ ও টি-শার্টসহ বিভিন্ন উপহারও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অপো 

‘ঈদ হ্যাপিনেস অফার’-এ কয়েকটি মডেলে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘোষণা করেছে। অপো এ৬এক্স, এ৬কে, রেনো১৫ ফাইভজি সিরিজসহ কয়েকটি ফোনের সঙ্গে থাকছে ওয়্যারলেস ইয়ারবাড, ব্যাকপ্যাক ও অন্যান্য উপহার। কিছু মডেলে ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধাও রয়েছে।

ভিভো 

‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!’ শিরোনামে ২৩ দিনের ক্যাম্পেইন চালাচ্ছে। এতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়া ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টওয়াচ ও পাওয়ার ব্যাংক জেতার সুযোগ থাকছে। নির্দিষ্ট মডেলের ফোন কিনলে লাকি ড্র-তে অংশ নেওয়া যাবে এবং কিছু মডেলের সঙ্গে নিশ্চিত উপহারও দেওয়া হচ্ছে।

টেকনো 

আয়োজন করেছে ‘মেগা গিফট গিভঅ্যাওয়ে’। ক্যামন ও পোভা সিরিজের নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, এআইওটি ডিভাইস ও সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ পাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ঈদে স্মার্টফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x