সময় বেলা

শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও বলৎকার বন্ধ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিচিন্তা পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে যথাযথ নজরদারি বাড়ানো এবং অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধন থেকে শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x