সময় বেলা

ময়মনসিংহে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানে ভারতীয় প্রসাধনীর পাশাপাশি একটি পাওয়ার টিলার ট্রলিও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়েছে।

জব্দ করা প্রসাধনী ও পাওয়ার টিলার ট্রলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানে ভারতীয় প্রসাধনীর পাশাপাশি একটি পাওয়ার টিলার ট্রলিও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়েছে।

জব্দ করা প্রসাধনী ও পাওয়ার টিলার ট্রলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x