সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। অভিযানে বিজিবি ও পুলিশের সমন্বয়ে প্রায় ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করে ঘটনাস্থলেই নিলাম দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাংপানি নদী ও আশপাশের এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। প্রশাসন জানায়, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন