সময় বেলা

ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল থেকে বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে জনৈক পলাশের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. জনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জনি ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর (বাল্লাক) গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তার মায়ের নাম হোসনেয়ারা বেগম।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x