উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. শাহজাহান বাশার, মহানগর প্রতিনিধি ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল থেকে বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে জনৈক পলাশের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. জনিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জনি ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর (বাল্লাক) গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তার মায়ের নাম হোসনেয়ারা বেগম।এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।