জামালপুর ৩৫ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ সীমান্তের সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা ১০৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা কলাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এ ছাড়া খেওয়ারচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন। অভিযানগুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮৫ বোতল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন