সময় বেলা

সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সিলেট পৌঁছেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সিলেটের আখালিয়ায় বিজিবি সিলেট সদর দফতরে যান। সেখানে তিনি বিজিবির কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং সদর দফতরে দুপুরের খাবার সারবেন।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সালাহউদ্দিন আহমেদ। বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেট সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x