সময় বেলা

নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সম্মেলন ‘One World: One Humanity’। আগামী ২৯ আগস্ট ২০২৬ নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

World Council of Religious Leaders (WCORL)-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিনি আমন্ত্রিত প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। সংগঠনটির অফিসিয়াল তথ্য অনুযায়ী, এটি বিশ্বের বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের নেতাদের অংশগ্রহণে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তঃধর্মীয় নেতৃত্ব সম্মেলন, যার মূল প্রতিপাদ্য মানবিক মর্যাদা, পারস্পরিক দায়িত্ববোধ, শান্তি ও সহযোগিতা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘One World: One Humanity’ সম্মেলনে বিশ্বের বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের নেতৃবৃন্দ অংশ নেবেন। সম্মেলনটি আমন্ত্রণভিত্তিক এবং এতে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারীর সমাগমের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বজুড়ে বিভাজন, সংঘাত ও সামাজিক অনৈক্যের প্রেক্ষাপটে ধর্মীয় নেতৃত্ব কীভাবে শান্তি, পারস্পরিক বোঝাপড়া ও মানবিক সহযোগিতাকে এগিয়ে নিতে পারে—এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের একজন ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতিনিধি হিসেবে তাঁর অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক বিশ্বে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান, মানবিক মর্যাদা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বার্তা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি সম্মেলনে শান্তি, মানবতা, আন্তঃধর্মীয় সংলাপ ও ঐক্যের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এ উদ্যোগকে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে আয়োজক World Council of Religious Leaders। সংগঠনটি জানায়, তাদের লক্ষ্য বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের আধ্যাত্মিক ও নৈতিক শক্তিকে শান্তি, ন্যায়বিচার, পারস্পরিক বোঝাপড়া এবং সংঘাত নিরসনের কাজে যুক্ত করা।

এদিকে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা বিশ্বপরিসরে আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যাশা করছেন তাঁর অনুসারী ও সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x