গত ১০ মে ২০২৬ প্রকাশিত হয় মিরপুর বন্ধুসভার মা দিবস সংখ্যা “মমতাময়ী” ভাঁজপত্র। ১৪ জুন রবিবার সন্ধ্যায় মিরপুরের রূপনগর ঝিলপাড়ে এই মমতাময়ী ভাঁজপত্র নিয়ে পাঠচক্র ও চা-আড্ডা করেছে মিরপুর বন্ধুসভা।
পাঠচক্রের শুরুতেই লেখালেখি ও বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি বলেন, সবাইকে লেখালেখির চর্চা করতে হবে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাসের সঞ্চালনায় পাঠচক্রে অংশগ্রহণ করেন মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অয়ন ঘোষ এবং স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফ আল হাসান।
মিরপুর বন্ধুসভার এই পাঠচক্র ও চা-আড্ডায় আরো উপস্থিত ছিলেন মিরপুর বন্ধুসভা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য প্রান্ত রায়, তানিয়া হক ও অন্য সদস্য বন্ধুরা।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন