সময় বেলা

সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে

প্রভাষক কামরুলের ঘোষণা, শুরু গণসংযোগ

প্রভাষক কামরুলের ঘোষণা, শুরু গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডাহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম।

শনিবার (১৩ জুন) বিকেলে বড়গ্রামের সাপ্তাহিক হাট ও বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। পরে গণসংযোগ শেষে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন প্রভাষক কামরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি দল ক্ষমতায় এসেছে। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি। আমার পরিবারও দলের দুঃসময়ে পাশে ছিল, এখনো আছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রভাষক কামরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করবেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রভাষক কামরুলের ঘোষণা, শুরু গণসংযোগ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রভাষক কামরুলের ঘোষণা, শুরু গণসংযোগ
0:00 / 0:00
1x