সময় বেলা

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার আহত

বন্দর প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সড়কের বিভাজকের (আইল্যান্ড) সাথে সজোরে ধাক্কা খেয়েছে। এতে ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

​ শুক্রবার (১২ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​হাইওয়ে ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ১২ জুন সকালে ঢাকা টু চট্টগ্রামমুখী (‘ঢাকা মেট্রো-ট-১২-৪৬৯২) নম্বরের একটি ট্রাক কেওঢালা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি মহাসড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের সাথে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় ট্রাকের সামনের কেবিনটি পুরোপুরি থেঁতলে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী হেলপার আটকা পড়েন।

​দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকের কেবিন কেটে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে। পরে পুলিশের তত্ত্বাবধানে তাদের চিকিৎসার জন্য দ্রুত মদনপুরের বারাকাহ হাসপাতালে প্রেরণ করা হয়।

​ধামগড় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা যান চলাচলের বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার আহত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x