সময় বেলা

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস.ও এলাকায় ৮ বছরের একই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হিমেল (২২) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল পাঁচটার দিকে মন্ডলপাড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত হিমেল ও ভুক্তভোগী শিশু উভয়েই গোদনাইল এসও মন্ডলপাড়া রেললাইন এলাকার সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া।

‎স্থানীয়রা জানান, একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে বিকেল পাঁচটার দিকে হিমেল ওই ছাত্রীকে হঠাৎ করে মূখ চেপে ধরে তার বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির আত্মচিৎকারে তার মা এসে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং আশেপাশের লোকজনকে ডেকে আনে। এসময় এলাকাবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x