সময় বেলা

পরশুরামে মাদক মামলার একাধিক আসামি ফাতেমা আক্তার গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার 

ফেনীর পরশুরাম উপজেলায় বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফাতেমা আক্তার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই (নিঃ) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর বাউরখুমা তালুকপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় জয়নাল আবেদীনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফাতেমা আক্তার ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সিডিএমএস (Crime Data Management System) যাচাইয়ে দেখা যায়, ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অন্তত ১৫টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১৯৯০ ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দায়ের করা মামলা অন্তর্ভুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পরশুরাম মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পরশুরামে মাদক মামলার একাধিক আসামি ফাতেমা আক্তার গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x