সময় বেলা

‎বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন ‎

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করে ব্যবসায়িরা।

‎বক্তারা বলেন, চৌরঙ্গী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার মিতালি মার্কেটের মসজিদের জমি নিজের বলে দাবি করে জমির সীমানা ভাঙচুর করে নিয়ে গেছে। এ বিষয়ে সাবেক কমিশনার ইকবাল মসজিদের পক্ষে কথা বলায় তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমরা আব্দুস সাত্তারকে সংশোধনের জন্য সাবধান করে দিচ্ছি। নয়তো পরিস্থিতি ভালো হবেনা।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি ও মিতালি মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, ব্যবসায়ি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বকুল, জাতীয়তাবাদী তরুণ দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মো. লিটন মোল্লা, ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদিন জুয়েল প্রমূখ।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‎বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন ‎

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x