সময় বেলা

বুড়িচংয়ে নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি সনদ বিতরণ

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসাইন। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মরহুম নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টারের জ্যেষ্ঠ পুত্র এবং নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সুলায়মান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জামশেদুল আলম, ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম, সাহেবাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদ উল্লাহ, রিলায়েন্স বহুমুখী কলেজের প্রভাষক সাজেদুজ্জামান সোহাগ এবং শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. লায়লানুর। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধার বিকাশে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগায়। তারা নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের দীর্ঘদিনের শিক্ষা সহায়ক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উপজেলার ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফলে ট্যালেন্টপুলে ৪২ জন এবং সাধারণ গ্রেডে ৮২ জনসহ মোট ১২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ ১৪ বছরের সফল পথচলা শেষে প্রতিষ্ঠানটি বর্তমানে ১৫তম বছরে পদার্পণ করেছে এবং শিক্ষাবান্ধব নানা উদ্যোগের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বুড়িচংয়ে নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x