সময় বেলা

রমজানের পর এবার গুঁড়িয়ে দেওয়া হলো গাজীর আস্তানা

বন্দরে মাদকের বিরুদ্ধে আশার ‘অ্যাকশন’

বন্দরে মাদকের বিরুদ্ধে আশার ‘অ্যাকশন’
বন্দরে মাদকের বিরুদ্ধে আশার ‘অ্যাকশন’

‎নারায়ণগঞ্জের বন্দরে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে একের পর এক মাদক আস্তানায় হানা দিচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

‎এর আগে ২৩নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রমজানের গ্যারেজ বন্ধ করার পর, এবার একই ওয়ার্ডের চিহ্নিত মাদক কারবারি গাজীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

‎শনিবার ৩০ মে রাতে এলাকাবাসীকে সাথে নিয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় দীর্ঘ দিন ধরে গাজী নামক এক ব্যক্তি মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। সেখানে মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপের কারণে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। বিষয়টি আবুল কাউছার আশার নজরে আসলে তিনি কঠোর পদক্ষেপ নেন।

‎সরেজমিনে গিয়ে তিনি ওই মাদক আস্তানাটি বন্ধ করে দেন এবং সেখানে কোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড যেন না চলে সেই হুঁশিয়ারি দেন।

‎অভিযান শেষে আবুল কাউছার আশা বলেন, "বন্দর হবে শান্তির জনপদ। এখানে মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। রমজানের আস্তানা আমরা আগেই বন্ধ করেছি, আজ গাজীর আস্তানা গুঁড়িয়ে দেওয়া হলো। আমি পরিষ্কার বার্তা দিচ্ছি—হয় মাদক ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন। যারা যুব সমাজকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সামাজিক যুদ্ধ অব্যাহত থাকবে।"

‎চিহ্নিত মাদক আস্তানাগুলো একের পর এক বন্ধ হওয়ায় ২৩নং ওয়ার্ডসহ পুরো বন্দরে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ ও অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজপথের নেতা যখন সরাসরি মাঠে নামেন, তখন অপরাধীরা পালানোর পথ পায় না। আমরা চাই বন্দরের প্রতিটি ওয়ার্ড এভাবেই মাদকমুক্ত হোক।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বন্দরে মাদকের বিরুদ্ধে আশার ‘অ্যাকশন’

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বন্দরে মাদকের বিরুদ্ধে আশার ‘অ্যাকশন’
0:00 / 0:00
1x