সময় বেলা

টানা তিন দফা কমল সোনার দাম

টানা তিন দফা কমল সোনার দাম

আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে এটি কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এর আগে এ দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা।

১৮ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ২৩৯ টাকায়। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩২ টাকা।

বিষয় : সোনা বাজার দর

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

টানা তিন দফা কমল সোনার দাম

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে এটি কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এর আগে এ দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা।

১৮ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ২৩৯ টাকায়। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩২ টাকা।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
টানা তিন দফা কমল সোনার দাম
0:00 / 0:00
1x