সময় বেলা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে বাজেট প্রাপ্তির ওপর ভিত্তি করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে। এরপর ধাপে ধাপে অধিক ব্যয়সম্পন্ন নির্বাচনগুলো আয়োজন করা হবে।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।

বিষয় : স্থানীয় সরকার নির্বাচন

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে বাজেট প্রাপ্তির ওপর ভিত্তি করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে। এরপর ধাপে ধাপে অধিক ব্যয়সম্পন্ন নির্বাচনগুলো আয়োজন করা হবে।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x