উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট ডেস্ক ||
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে বাজেট প্রাপ্তির ওপর ভিত্তি করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে। এরপর ধাপে ধাপে অধিক ব্যয়সম্পন্ন নির্বাচনগুলো আয়োজন করা হবে।তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।