সময় বেলা

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মাদারীপুর সদর মডেল থানা

মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন—চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার একটি বাসায় তিন বছর ধরে ভাড়া থাকতেন ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে সেখানে আসেন চিত্ময় দাস ও তার পরিবার। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘‘ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে তদন্ত চলমান।’’

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x