উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট ডেস্ক ||
মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার একটি বাসায় তিন বছর ধরে ভাড়া থাকতেন ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে সেখানে আসেন চিত্ময় দাস ও তার পরিবার। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘‘ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’’তিনি আরও বলেন, ‘‘পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে তদন্ত চলমান।’’