সময় বেলা

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ছিনতাইকারী ১৪ সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের ৫ দিন করে কারাদণ্ড

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে বিভিন্ন অপরাধে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ জনকে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাপুর এলাকার বাখরাবাদ গাউছিয়া ম্যানশনের বিসমিল্লাহ মেডিক্যাল হলের সামনে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান ওরফে হাছান (৩৬)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মাদক সেবন ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ জনকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে প্রত্যেককে ৫ দিন সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

অন্যদিকে, থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ছিনতাইকারী ১৪ সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের ৫ দিন করে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x