কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি বেসরকারি মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং রোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্য নেওয়া হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস প্রসিকিউশন দাখিল করেন।
অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য তালিকা প্রদর্শন না করায় বসুন্ধরা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুন্নী ইসলাম।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ম-কানুন মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন