সময় বেলা

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড

 কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের অভিযোগে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের হোসেন মিয়া (২৫) এবং পূর্ব পোমকারা গ্রামের অলিউল্লাহ (৪৭)কে আটক করা হয়।

পরে তাঁদের আমলি আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে হোসেন মিয়াকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অলিউল্লাহকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের অভিযোগে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের হোসেন মিয়া (২৫) এবং পূর্ব পোমকারা গ্রামের অলিউল্লাহ (৪৭)কে আটক করা হয়।

পরে তাঁদের আমলি আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে হোসেন মিয়াকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অলিউল্লাহকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x