সময় বেলা

দাবি আইআরজিসি জেনারেলের

‘উইনিং কার্ডস’ এখনও ছাড়েনি ইরান

‘উইনিং কার্ডস’ এখনও ছাড়েনি ইরান
‘উইনিং কার্ডস’ এখনও ছাড়েনি ইরান, দাবি আইআরজিসি জেনারেলের

ইরান এখনও ‘উইনিং কার্ডস’ প্রকাশ করেনি বলে শত্রুদের সতর্ক করেছেন দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহামেদ জাফর আসাদি। তিনি জানান, শত্রুদের সঙ্গে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে তেহরান।

পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জবাবে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর প্রেস টিভির

দেশটির সশস্ত্র বাহিনীর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা বহুবার বলেছি আমাদের সব তুরুপের তাস এখনো প্রকাশ করা হয়নি। প্রয়োজন হলে ব্যবহার করার জন্য আরও অনেক তাস রয়েছে।

ইরানের প্রতিরক্ষা শিল্প সম্পর্কে তিনি দাবি করেন, বর্তমানে সামরিক সরঞ্জাম উৎপাদন ও সশস্ত্র বাহিনীকে সহায়তার জন্য ব্যবহৃত স্থাপনাগুলো শত্রুদের দৃষ্টির সম্পূর্ণ বাইরে রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সামরিক উৎপাদন কেন্দ্রগুলো কোথায় অবস্থিত, সে সম্পর্কে শত্রুদের কোনো ধারণা নেই। তাই প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে আমাদের অবস্থা সন্তোষজনক।’

জেনারেল আসাদি আরও বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পারমাণবিক বোমার প্রয়োজন নেই। আমাদের চূড়ান্ত অস্ত্র এবং পারমাণবিক বোমা হলো জনগণ নিজেরাই।’

ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তার দাবি, আট বছরের যুদ্ধেও, যখন সাবেক সোভিয়েত ইউনিয়নও জড়িত ছিল, তখন তারা সফলতা অর্জন করতে পারেনি। এখন যদি তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে পরাজয়ের মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘উইনিং কার্ডস’ এখনও ছাড়েনি ইরান

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘উইনিং কার্ডস’ এখনও ছাড়েনি ইরান
0:00 / 0:00
1x