আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা শিবির। ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময় ডান হাতের আঙুল ভেঙে গুরুতর চোট পেয়েছেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তার এই চোট আর্জেন্টিনা দল ও বিশ্বজুড়ে থাকা কোটি ভক্তের মনে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।
ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবার্গের মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ম্যাচ শুরুর ঠিক আগে, ওয়ার্মআপ সেশনের সময় মার্তিনেজের ডান হাতের আঙুলের হাড় ভেঙে যায়।চিকিৎসকদের পক্ষ থেকে মাঠে না নামার পরামর্শ দেওয়া হলেও দলের স্বার্থে সেই তীব্র ব্যথা উপেক্ষা করেই খেলার সিদ্ধান্ত নেন এই আর্জেন্টাইন তারকা। বিশেষ ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমে পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন মার্তিনেজ।
তবে চোটের গভীরতা নিয়ে এখনই খুব একটা চিন্তিত নন মার্তিনেজ নিজে। এই গোলরক্ষক আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিশ্বকাপের আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাতে মাঠে ফিরবেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন